যশোরে আ.লীগ কার্যালয়ে টানানো হলো ব্যানার

যশোর প্রতিনিধি 
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৪

যশোর শহরে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে শহরের গাড়িখানা সড়কে দলীয় কার্যালয়ের ছাদের সামনের দেয়ালে ব্যানারটি ঝুলতে দেখা যায়।

তবে কে বা কারা, কখন ব্যানারটি টানিয়েছেন, সেটা কেউ বলতে পারেননি। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা ব্যানারটি নামিয়ে দেন।

ভিডিওটিতে দেখা গেছে, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গাড়িখানা সড়কের সামনে অংশে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জড়িয়ে ধরা বাবা-মেয়ের একটি ছবিসংবলিত ব্যানার ঝুলছে। ব্যানারটির এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনেক পথচারী ব্যানারটির ভিডিও করছেন।

স্থানীয় দোকানিরা জানান, কে, কখন এটি লাগিয়েছেন তারা সেটা জানেন না। তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা আওয়ামী লীগের কার্যালয়। ৫ আগস্ট বিকালে আগুন ধরিয়ে দেয় কার্যালয়ে। সেই থেকে পরিত্যক্ত রয়েছে ভবনটি। পরে ভবন কর্তৃপক্ষ কার্যালয়ের প্রবেশপথটি ইট দিয়ে গেঁথে দেয়। এখন সেখানে আর প্রবেশের কোনও জায়গা নেই।

কয়েকজন দোকানি বলেন, পেছনের ভবনের কার্নিশ দিয়ে কেউ ছাদে উঠে ব্যানারটি টানিয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়লে এবং স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে কোতোয়ালি মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে ব্যানারটি নামিয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির এসআই অহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ব্যানারটি অপসারণ করেছি। ব্যানারটি কসবা ফাঁড়িতে রাখা হয়েছে।’

তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘ঘটনা সম্পর্কে আমার জানান নেই। এমনকি পুলিশের কোনও সদস্য ব্যানার অপসারণ করেননি।’

/এএম/ 
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম