গত সাত মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কনটেইনার পরিবহন

মোংলা প্রতিনিধি 
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০

চলতি অর্থবছরর প্রথম সাত মাসে মোংলা বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ কনটেইনার পরিবহন হয়েছে। অর্থবছরের (২০২৫-২৬) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কনটেইনারবাহী জাহাজ এসেছে এবং গেছে। এর মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউস কনটেইনার লোড-আনলোড হয়েছে। যা গেল অর্থবছরের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি। গত অর্থবছরে ২১ হাজার ৪৫৬ টিইইউস হয়েছিল। যা বর্তমান অর্থবছরে সাত মাসে পরিবহন হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ এই সাত মাসে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সময়ে ছয় হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক তিন শতাংশ বেশি।’

উপপরিচালক মো. মাকরুজ্জামান আরও বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরের এখনও পাঁচ মাস বাকি। এই সাত মাসেই আমরা গত বছরের রেকর্ড পার করে নতুন রেকর্ড তৈরির দিকে এগিয়ে যাচ্ছি।’

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বার্থসমূহে ৯.০০ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করেছে। এখন থেকে ওই বার্থসমূহে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ অপারেশন করা সম্ভব হবে।’

বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তেল, বীজ এবং এলপিজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি হয়। বন্দর দিয়ে সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রফতানি হয়।

/এএম/ 
সম্পর্কিত
আমদানি-রফতানির আড়ালে টাকা পাচারের দিন শেষ?
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, হিলি দিয়ে আজও আমদানি-রফতানি বন্ধ
যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ