চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

যশোর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিস্ফোরণের পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম মোবাইল ফোনে বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের বিষয়ে মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি মোহাম্মদ আলী চাচার বাড়ির মধ্যে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। চাচা তার পরিবার নিয়ে ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিল না। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে জালের কাঠি, লালটেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে একটি বিস্ফোরণের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের