ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি 
০৮ মার্চ ২০২৬, ১৯:৪২আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৯:৪৬

যশোরে ভেজাল মবিল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার বিকালে সদর উপজেলার মান্দারতলা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, মবিল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটির বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন নেওয়া ছিল না। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের কর্মকর্তারা জানান, রবিবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে ‘মেসার্স এসএম লুভ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। 

প্রতিষ্ঠানটি বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও কাগজপত্র ছাড়াই বিভিন্ন ব্রান্ডের নামে (এইচডি-৫০, ২০ডাব্লিউ৪০টি, ২০ডাব্লিউ৫০টি) বোতলজাত মবিল তৈরি করেছিল। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে তাদের তৈরি মবিল বোতলজাত করছিল এবং মবিল পরীক্ষা করার মতো কোনও ল্যাবও তাদের নেই। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার দায়ে মেসার্স এসএম লুভ-এর মালিক মোহাম্মদ আনোয়ারকে ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য ভোক্তা পর্যায়ে যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের পাশাপাশি বিএসটিআই কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর সদস্য ও র‌্যাব-৬ একটি টিম উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
৪ সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ
ট্রাম্পের ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ’ ঘোষণায় বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু