মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় কারাগারে ছেলে 

খুলনা প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ১৭:৩৫আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:৩৫

খুলনায় মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় করা মামলায় ছেলে মাসুম বিল্লাহকে (৩০) কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (আমলী আদালত রূপসা)-এর বিচারক অপূর্ব বালা। এর আগে তার জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। 

বুধবার রাতে মাসুম বিল্লাহকে রূপসার রামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার শামসুল হক ও সাহারা বানু দম্পতির ছেলে। ছেলের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন মা। 

মামলার এজাহার, আদালত সূত্রে ও ভুক্তভোগী সাহারা বানুর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে বড় ছেলে মাসুম বিল্লাহ মায়ের ভরপোষণ দেওয়ার কথা বলে ১৬ কাঠা জমি নিজের নামে লিখে নেন। এরপর থেকে মায়ের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন ছেলে। প্রায়ই মাকে মারধর করতেন। আত্মীয়-স্বজন ও আপন ভাই-বোনদের বাড়িতে ঢুকতে দিতেন না। মাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতেন। উত্তরে মা জানিয়ে দেন স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না। 

এতে ক্ষুব্ধ হয়ে গত ১ জানুয়ারি সকাল ১০টার দিকে সাহারা বানুকে গলা ধরে ঘর থেকে বের করে মারধর করেন ছেলে। এ সময় পুত্রবধূও মারধর করতে থাকেন এবং বাড়ি থেকে বের করে দেন। আহত সাহারা বানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। থানায় বিষয়টি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন মাসুম। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন মা। মামলাটি গ্রহণ করে ছেলেকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। বুধবার রাতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতে নেওয়া হয়। পরে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

/এএম/ 
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী