গ্রামীণফোনের কর্মীকে অপহরণ করে লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

যশোর প্রতিনিধি 
১২ মার্চ ২০২৬, ১৯:৫২আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৯:৫২

যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের রেশ না কাটতেই এবার আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের এক কর্মী অপহরণের শিকার হয়েছেন। মুক্তি দিতে অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের যশোর সদরের ছাতিয়ানতলা অফিসের মার্কেটিং ও সেলস বিভাগে কর্মরত। এদিকে আবিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের জন্য আত্মগোপনের অভিযোগে একই থানায় লিখিত অভিযোগ করেছেন গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর এমকে গ্রুপের প্রতিষ্ঠান আরমান এন্টারপ্রাইজ-২-এর সুপারভাইজার ওমর ফারুক।

আবিদের স্ত্রী মিনি খাতুন জানান, বুধবার (১১ মার্চ) সকালে আবিদ কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুরে মোবাইল ফোন করে জানান, তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য দোকানে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত প্রায় ৮টার দিকে অফিস থেকে জানানো হয় যে আবিদ দুপুরে খাবারের বিরতিতে গিয়ে আর ফেরেননি।

মিনি খাতুন আরও জানান, বুধবার রাত ৯টার পর একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। ফোন ধরতেই আবিদ কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর আবিদের বাবার ফোনে কল দিয়ে বলা হয়, এখনই ১ লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, তা না হলে আবিদকে মেরে ফেলা হবে। অপহরণকারীরা আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নিয়েছে বলেও জানান এবং টাকা না পেলে হত্যার হুমকি দেয়। এমনকি আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নম্বরেও বারংবার খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে।

বাবার মোবাইলে পাঠানো এসএমএসে লেখা ছিল, ‘তোর ছেলের গাড়ি মাড়ি নিইনি আমরা। তোর ছেলেকে নিছি আর তোর ছেলের কাছে টাকাপয়সা নিছি। তোর ছেলের নম্বর ফোনটোন সব আমাদের কাছে। তোর ছেলেরে যদি বাঁচাতে চাস, এক লাখ টাকা মেরে দে।’

এ ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিনি খাতুন যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এদিকে এ ঘটনায় গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর এমকে গ্রুপের প্রতিষ্ঠান আরমান এন্টারপ্রাইজ-২-এর সুপারভাইজার ওমর ফারুক কোতোয়ালি মডেল থানায় আরও একটি অভিযোগ করেছেন।

ওমর ফারুক অভিযোগে উল্লেখ করেন, তাদের কর্মী আবিদ হোসেন গত ১১ মার্চ দুপুর ২টার দিকে প্রতিদিনের মতো মার্কেটের বিভিন্ন দোকান থেকে আদায় করা নগদ টাকা, বিক্রীত লোডের টাকা ও রিচার্জ কার্ড বিক্রির প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা এবং অফিসের পাওনা ৮০ হাজার টাকা মোট ৪ লাখ ৩০ হাজার টাকার হিসাব বুঝিয়ে না দিয়ে আসছি বলে অফিস থেকে বের হয়ে যান। কিন্তু পরবর্তীকালে তিনি আর অফিসে ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অফিসের টাকা আত্মসাতের জন্য তিনি আত্মগোপনে রয়েছেন। আবিদের পরিবারের কাছে যে মোবাইল নম্বর থেকে মুক্তিপণের টাকা চাওয়া হয়েছে, সেটি আবিদেরই নম্বর।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় পরপর দুটি অভিযোগ পেয়েছি আমরা। পরিবারের পক্ষ থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে অফিসের পক্ষ থেকে টাকা আত্মসাতের অভিযোগ এনে আরও একটি অভিযোগ পাওয়া গেছ। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

এর আগে ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম অপহৃত হন, যার মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করা হয়েছিল। র‍্যাব সদস্যরা ৯ দিন পর গতকাল বুধবার রাতে চৌগাছা উপজেলা থেকে তাকে উদ্ধার করেন। এরই মধ্যে আবারও এ অপহরণের ঘটনা ঘটলো।

/এএম/ 
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী