খুলনায় অস্ত্র-গুলিসহ ৭ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১৭:৪১আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৭:৪১

খুলনার দিঘলিয়া উপজেলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলি ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- মো. সিরাজ মোল্লা (৫৫), মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাসিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তারা নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা। 

দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান