যশোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

যশোর প্রতিনিধি 
১৫ মার্চ ২০২৬, ২৩:৫০আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২৩:৫০

যশোরে আলমগীর হোসেন নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার শেষে রিকশা নিয়ে বের হন আলমগীর। শহরে যাওয়ার পর কয়েকজন দুবৃর্ত্ত রিকশায় যাত্রী সেজে উঠে তাকে নিয়ে যান সুতিঘাটার একটি নির্জন সড়কে। এরপর সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন যশোর জেনারের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারের হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রিকশাচালককে হত্যার ঘটনা ঘটেছে। মাথায় ভারিবস্তু দিয়ে আঘাত করা হয়। যেহেতু রিকশা নিয়ে গেছে, তাই ধারণা করছি ছিনতাইয়ের উদ্দেশ্য এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।’

এদিকে, যশোরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের টার্গেট হয়ে উঠেছে ইজিবাইক ও অটোরিকশা। তিন ও চার চাকার এসব যানবাহন ছিনতাই করতে তারা দ্বিধা করছে না চালককে হত্যা করতে। ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত যশোরে ১০টি হত্যাকাণ্ড ঘটেছে ইজিবাইক ও অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্য। এ ছাড়া প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। ঋণে কেনা এসব যানবাহনের সঙ্গে উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। স্বজন হারানোর শোকের সঙ্গে এসব পরিবারগুলোকে বয়ে বেড়াতে হচ্ছে ঋণের বোঝাও। 

চালকরা বলছেন, প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে খুব সহজেই বিক্রি করা যায় বলেই ছিনতাইয়ে আগ্রহ বেশি এসব যানের। যশোরে প্রতিনিয়ত ইজিবাইক রিকশা ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন চালকরা।

/এএম/ 
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান