খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১৩:২৫ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৩:২৫

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে।

পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাশিদুল আনাম রাশু দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে মার্কেটে তার ইট, বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ বলেন, জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
বিএনপির নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
সর্বশেষ খবর
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন