নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ২২:৪৯আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২২:৪৯

যশোরের শার্শা উপজেলায় পুটখালী ইউনিয়নের উত্তর বারোপোতা গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পুটখালী ইউনিয়নের উত্তর বারোপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আপন (১৬) এবং আরোহী তৌহিদ (১৯)। আপন উপজেলার বেনাপোল পোর্ট থানার খলশী (রাজগঞ্জ) গ্রামের রিপনের ছেলে এবং তৌহিদ একই গ্রামের মিলনের ছেলে। তারা দুজনে বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে ধাক্কা লাগে। এতে চালক এবং আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃত্যু হয়।

আপনের দাদা তৈয়েবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার রাতে আপন ও তার বন্ধু তৌহিদ মোটরসাইকেলে করে খলশি বাজার থেকে বারোপোতা বাজারের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলের গতি ছিল বেশি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনই মারাত্মকভাবে জখম হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’ 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘বারোপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।’ 

/এএম/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি