তেল আছে তবু বন্ধ রাখে পাম্প, ৪০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ২১:১৪আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২১:১৪

যশোর শহরের মনিহার এলাকায় তেলের মজুত থাকা সত্ত্বেও পাম্প বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে আর এন রোডের ‘যাত্রীক পাম্পে’ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে (হাউজে) ৮১৫ লিটার পেট্রোল মজুত রয়েছে। অথচ পাম্প কর্তৃপক্ষ তেল নেই অজুহাতে পাম্প বন্ধ রেখেছিল। এতে বাইরে তীব্র রোদে শত শত যানবাহন ও চালক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হন।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাম্প কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে পাম্প খুলে দিয়ে লাইনে থাকা চালকদের মাঝে তেল সরবরাহের নির্দেশ দেন আদালত। জরিমানা আদায়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পাম্পে তেলের পরিমাপ (মেশিন ক্যালিব্রেশন) সঠিক আছে কি না তাও পরীক্ষা করেন।

এ ছাড়া পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্র বৈধ ও হেলমেট থাকলে তাদেরকে তেল দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণের বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, ‘আমাদের তদারকি টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে যাত্রীক পাম্পে আসা হয়। অনুসন্ধানে দেখা যায়, তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তারা জনসাধারণের কাছে তেল বিক্রি বন্ধ রেখেছেন। পরে তেলের হাউজ পরিদর্শন করে কাঠি মেপে দেখা যায় ৮১৫ লিটার পেট্রোল মজুত আছে। এটি সুস্পষ্ট অপরাধ এবং চরম ভোগান্তির কারণ।’

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হঠাৎ শহরের যে দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন, তার একটি ছিল যাত্রীক। সেখানে তিনি নানা অনিয়ম দেখতে পান এবং তখনই জেলা প্রশাসনকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন।

/এফআর/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম