এবার থেকে মঙ্গল শোভাযাত্রা নয়, হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি 
০৪ এপ্রিল ২০২৬, ২৩:৩০ আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২৩:৩০

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আসন্ন বাংলা নববর্ষে আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে কোনও কর্মসূচি হবে না। এবার থেকে নতুন নাম বৈশাখী শোভাযাত্রা নামে পালিত হবে এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে।’ শনিবার (৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা এবার বৈশাখী শোভাযাত্রা করবো। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা—সবকিছু এখন থেকে ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে। 

ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউনেস্কো আগে তো করেনি। ইউনেস্কো করলেই যে আমাদের সেটি করতে হবে, এমন কোনও কথা নেই। মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনও পার্থক্য নেই। আগামীতে বৈশাখী শোভাযাত্রা নামেই এই শোভাযাত্রা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের শোভাযাত্রা বাংলাদেশি তথা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এটি কোনও দলের নয়, সবার। ফলে এটা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা কোনোটাই হবে না, এবার থেকে হবে বৈশাখী শোভাযাত্রা।

জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাহনুর জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এএম/ 
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
উদীচী ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক