কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৭:৪২আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:৪২

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, পৌরসভার কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ধর্ষক কালাম ও স্বপনের ফাঁসি চাই, শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, শিশু নির্যাতন বন্ধ চাই, মনের আনন্দে স্কুলে যাইসহ বিভিন্ন স্লোগান দেখা গেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ নুরুল হক বিশ্বাস, পরিচালনা পর্ষদের সদস্য পান্না খাতুন, টুটুল রায়হান, শিক্ষক সাজেদুর রহমান সাজু প্রমুখ।

গত ৫ জুন সন্ধ্যায় ভেড়ামারার ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে কালাম এবং তার বন্ধু স্বপন নামে দুই ব্যক্তি উপর্যুপরি ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষক কালামকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান