খুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শতদল ক্লিনিকের জেনারেটরে পেচিয়ে বাসন্তি বাড়ই (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি রূপসা স্ট্যান্ড রোড আদমপাড়া এলাকার গাবরিয়েল সরকারের স্ত্রী।
শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনক আটক করে থানায় নিয়েছে।
জানা যায়, অসাবধানতাবসত ওই বৃদ্ধার শাড়ি ও মাথার চুল জেনারেটরের মেশিনে পেচিয়ে যায়। তারপর চুলসহ মাথার উপরের অংশ ছিড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিমুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্লিনিকের মালিক ফখরুদ্দিন আহমেদ, ডা. মালেক ও একজন ওয়ার্ড বয়কে টক করেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জেনারেটরটি জব্দ করা হয়েছে।
/এসএনএইচ/







