লেবাননে নিহত ২ যুবকই সাতক্ষীরার বাসিন্দা

সাতক্ষীরা প্রতিনিধি
১২ মে ২০২৬, ০৮:৪৯ আপডেট : ১২ মে ২০২৬, ০৮:৪৯

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের জেবদীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুই জনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ।

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা নিহতের বিষয়টি জেনেছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়েছে, বর্তমানে লাশ দুটি নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১টা) সাতক্ষীরা জেলা বা উপজেলা প্রশাসনের কোনও কর্মকর্তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। নিহতদের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
সর্বশেষ খবর
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
প্রক্সিকাণ্ডে ধরা দুই পরীক্ষার্থী ২ দিনের রিমান্ডে
প্রক্সিকাণ্ডে ধরা দুই পরীক্ষার্থী ২ দিনের রিমান্ডে
পৃথিবী উষ্ণ হলেও কিছু শহর কেন শীতল হচ্ছে
পৃথিবী উষ্ণ হলেও কিছু শহর কেন শীতল হচ্ছে
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা