ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম

সালেহ টিটু, বরিশাল
২০ জুলাই ২০২৬, ০৮:৩০আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:৩০

এবার মেঘনায় ইলিশের জালে ধরা পড়েছে বড় বড় পাঙাশ। জাল টানতে গিয়ে জেলেদের মনে হয়েছিল ইলিশে ভরে আছে। কিন্তু জাল তোলার পর বড় বড় পাঙাশ দেখে মন ভরে যায় তাদের। 

জেলেরা জানিয়েছেন, সর্বোচ্চ ১৫ কেজি এবং সর্বনিম্ন চার কেজি ওজনের পাঙাশ উঠেছে জালে। তবে এই মাছের দাম কিছুটা কম। দাম কম হলেও আকার বড় হওয়ায় তাদের বেশ লাভ হচ্ছে।

আড়তদাররা জানিয়েছেন, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০০ মণের বেশি পাঙাশ এসেছে বরিশাল নগরীর পোর্ট রোড আড়তে। দুই তিন বছর পরপর নদীতে এ ধরনের পাঙাশ পাওয়া যায় এবং বাজারে আসে।

জাল তোলার পর বড় বড় পাঙাশ দেখে মন ভরে যায় জেলেদের

হিজলার জেলে আইয়ুব আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত দুবার নদীতে জাল ফেলি। দুবারই ইলিশের দেখা মেলেনি। তবে বড় বড় অনেকগুলো পাঙাশ পেয়েছি। একইভাবে আমাদের আশপাশে যত জেলে জাল ফেলেছিলেন সব জেলের জালে বড় বড় পাঙাশ ধরা পড়েছে।’

ভোলার চরফ্যাশনের জেলে মো. জালাল উদ্দিন বলেন, ‘মেঘনায় জাল ফেলার তিন ঘণ্টা পর জাল তোলার জন্য টানা শুরু করলে মাছের ভারে টানা যাচ্ছিল না। আমাদের আশা ছিল জাল ভরে বড় বড় ইলিশ উঠবে। কিন্তু জাল টেনে কাছে আনার পর বড় বড় পাঙাশ দেখি। সবমিলিয়ে এক টানে অর্ধশতাধিক পাঙাশ পেলাম।’ 

বরিশালে ইলিশের সবচেয়ে বড় বাজার (মোকাম) নগরের পোর্ট রোডের আড়তদার জহির শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পোর্ট রোড খালে যে কয়টি মাছের ট্রলার ভিড়েছে, সব ট্রলার ছিল পাঙাশে ভরা। আমার জানামতে রবিবার আড়তে ১০০ মণের বেশি পাঙাশ এসেছে।’ 

সর্বোচ্চ ১৫ কেজি এবং সর্বনিম্ন চার কেজি ওজনের পাঙাশ উঠেছে জালে

জহির সিকদার আরও বলেন, ‘সর্বোচ্চ ১৫ কেজি ও সর্বনিম্ন চার কেজি পাঙাশ এসেছে আড়তে। গত সপ্তাহে এসব পাঙাশের মণ ছিল ৪৫ হাজার টাকা। আজ তা বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। হিসাবে কেজি পড়েছে ৭৫০ টাকা। ইলিশের তুলনায় দাম অনেক কম। বাজারে সরবরাহ বাড়ায় হঠাৎ দাম কমে গেছে। আবার সরবরাহ কমলে দাম বেড়ে যাবে।’

বরিশাল বিভাগীয় মৎস্য দফতরের পরিচালক কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, জাটকা নিধন থেকে শুরু করে মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করায় ইলিশের পাশাপাশি পাঙাশের উৎপাদন বেড়েছে। পাঙাশ বড় হওয়ার সুযোগ পেয়েছে। এ কারণে বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জ এবং ভোলার মেঘনা নদীতে বিপুল সংখ্যক বড় বড় পাঙাশ ধরা পড়ছে জেলেদের জালে। এতে জেলেদের ভালোই লাভ হচ্ছে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘আসলে এখন আমাদের পাঙাশ নিয়েও চিন্তাভাবনা করতে হবে। ইলিশের পাশাপাশি পাঙাশ রক্ষা করা গেলে সর্বস্তরের মানুষের নাগালের মধ্যে থাকবে দাম।’

/এএম/ 
সম্পর্কিত
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
দানিউব নদী থেকে ভেসে উঠছে নাৎসি আমলের যুদ্ধজাহাজ
পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীতে সাঁতারের রোমাঞ্চ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ