নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

কুষ্টিয়া প্রতিনিধি 
২৬ মে ২০২৬, ১৫:৩৮ আপডেট : ২৬ মে ২০২৬, ১৫:৩৮

কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে (সম্পর্কে সৎ নানা, নানির দ্বিতীয় স্বামী) ধর্ষণের অভিযোগে শাহবুল আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৬ মে) সকালে ভেড়ামারা পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহবুল আলী ভেড়ামারা পৌরসভার ৩নং ওয়ার্ড নওদাপাড়া গ্রামের মৃত পরিষ্কার আলীর ছেলে।

পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কিশোরী নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা শাহবুল আলীকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
সর্বশেষ খবর
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর
কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!