হাইকোর্টে জামিনের পর জেলগেট থেকেই আবার গ্রেফতার সাবেক মেয়র

মাগুরা প্রতিনিধি 
০৯ জুন ২০২৬, ২৩:৫২আপডেট : ০৯ জুন ২০২৬, ২৩:৫২

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মাগুরা জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মীর শহিদুল ইসলাম বাবু (৫২)।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে জামিনের পর জেলা কারাগার থেকে মুক্তি পান বাবু মীর। মুক্তির পর জেলগেট থেকেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ টিম তাকে পুনরায় আটক করে। শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মীর নুরুল হোসেনের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক এজিএস।

জেলগেট থেকে পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‌‘৫ আগস্ট পরবর্তী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’ তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ওসি।

/এএম/ 
সম্পর্কিত
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
সর্বশেষ খবর
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা