ফেনসিডিল বোঝাই পাজেরো গাড়ি খাদে, নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১১:৫৮আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১২:০৬

ফেনসিডিল বোঝাই পাজেরো গাড়ি খাদে, নিহত ১ সাতক্ষীরার লাবসায় ফেনসিডিলবাহী একটি পাজেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে আব্দুল কুদ্দুস নামে একজন নিহত হয়েছেন। এ সময় গাড়িতে তল্লাশি করে ৯ বস্তা ভর্তি দুই হাজার নয়’শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের মৃত সোবহানের ছেলে।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে আনা ফেনসিডিল বহনকারী একটি পাজেরো গাড়ি দ্রুত বেগে রাজধানী ঢাকার উদ্দেশে যাওয়ার সময় পথে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির আরোহী ফেনসিডিল ব্যবসায়ী কুদ্দুস নিহত হন। তবে গাড়ির ( ঢাকা মেট্রো ঘ ১১- ৯২৬৫) চালক পলাতক রয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক জানান,  খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহত কুদ্দুস একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মামলা করা হবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের