লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, যুবককে বেঁধে রাখলেন কর্মীরা

খুলনা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১৪:৩৮ আপডেট : ১৮ জুন ২০২৬, ১৪:৩৮

চলমান তীব্র লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে খুলনার কয়রায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। এর আগে যুবককে ধরে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা উপজেলায় চলমান তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এরপর ঘন্টায় ঘন্টায় আসা যাওয়া করে। গত তিন দিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে রবিউল খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসে ভাঙচুর চালিয়েছেন। ভাঙচুরের ঘটনায় অফিসের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পরই অফিসের কর্মীরা যুবককে ধরে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় আটক যুবকের মানসিক সমস্যা রয়েছে। পরিবার প্রধানকে ডেকে মুচলেকা নিয়ে যুবককে ছেড়ে দেওয়া হবে।

কয়রা বিদ্যুৎ অফিসের তথ্যমতে, কয়রায় চাহিদা ১০ মেগাওয়াট। সাতক্ষীরা গ্রিড থেকে ৬ মেগাওয়াট বরাদ্দ হয় ১৮ জুন। এ অবস্থায় লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে ৬নং ফিডার এর মহেশ্বরীপুর, দক্ষিণ বেদকাশি, মহারাজপুর এর আংশিক  ইউনিয়ন এলাকায় লোডশেডিং চলছে। ঘাটতে কাটলে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হবে। 

/এএম/
সম্পর্কিত
গ্রিড বিপর্যয়ের পর ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তি
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু