গৃহকর্মী নির্যাতনের মামলায় পু‌লিশ দম্প‌তি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১৬:০২আপডেট : ১৮ জুন ২০২৬, ১৬:০৪

খুলনায় গৃহকর্মী মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় এক পুলিশ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

ওই নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা মিনতি রানী।

জানা গেছে, এর আগে বুধবার (১৭ জুন) দুপুরে তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে মিলনকে মারধর ও শরীরে গরম কড়াইয়ের ছেক্যা দেন পপি।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে মিলন চন্দ্র দাশ। গত পাঁচ বছর ধরে সঞ্জয় মিত্রের বাড়িতে গৃহকর্মীর কাজ করছে। বুধবার নির্যাতনের বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার আনা হয়। বিকালে ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা হেফাজতে নেওয়া হয়। রাতে মিলনের পরিবারকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার সকালে তারা আসেন। পরে ভুক্তভোগীর মা মিনতি রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, বুধবার থেকে অভিযুক্তরা গৃহকর্মী সম্পর্কে পুলিশের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে থাকে। থানায় মামলা হয়েছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হবে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, তারা দুজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যে এ ধরণের অপরাধ করবেন, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা দেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
সর্বশেষ খবর
প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী
প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত
নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট প্রণোদনা বাস্তবায়নের আহ্বান
নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট প্রণোদনা বাস্তবায়নের আহ্বান
কতদিন থাকবে বৃষ্টি, জানালো আবহাওয়া অধিদফতর
কতদিন থাকবে বৃষ্টি, জানালো আবহাওয়া অধিদফতর
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন