লুক্সেমবার্গে চাঁদা দাবির অভিযোগে যশোরে ছাত্র আটক

যশোর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ২০:২০আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২০:২০

যশোর লুক্সেমবার্গের একটি প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে বেনাপোল থেকে সাইদুর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে বেনাপোলের তালসারী গ্রামে নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের শফি কসাইয়ের ছেলে।
দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ সাইদুর রহমানকে আটক করলে খবর ছড়িয়ে পড়ে- কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। খবরের সত্যতা নিশ্চিত করতে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবরটি সত্য নয়।
তিনি বলেন, একজনকে আটক করা হয়েছে, তবে তা অন্য ঘটনায়। সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
এ বিষয়ে খোঁজ নিতে সহকারী পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ভিন্ন একটি হুমকি ধামকির ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

আরও পড়তে পারেন: হাত ও চোখ বেঁধে কোথায় নেওয়া হয়েছিল জানেন না সোহাগ!

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সাইদুর রহমান নামে যে যুবককে আটক করা হয়েছে তার মোবাইল ও ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে লুক্সেমবার্গের একটি প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে অভিযোগ করে। এরপর বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্তের জন্য সিআইডির দফতরে পাঠায়। সিআইডি পুলিশ হুমকিতে ব্যবহৃত মোবাইল ও ই-মেইল অ্যাকাউন্ট ট্র্যাক করে সাইদুর রহমান ও তার অবস্থান চিহ্নিত করে। এরপর যশোর পুলিশকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশনা দেওয়া হয়। সে মোতাবেক বেনাপোল পুলিশ দুপুর ১টার দিকে সাইদুর রহমানকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে সাইদুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে কোন বিশ্ববিদ্যালয়ের তা জানাতে চাননি পুলিশ সুপার।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ