প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ গেলেন স্বামী, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ১২:৩৯আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৯

চুয়াডাঙ্গায় প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন প্রবাসী রফিউদ্দিন। এরই মধ্যে তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এক ইতালি প্রবাসীর সঙ্গে। খবর পেয়ে দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন রফিউদ্দিন। 

এ অবস্থায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বছরখানেক সংসার করার পর প্রথম স্ত্রীর আাবার যোগাযোগ হয় তার। আবার বিয়ে করে তাকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন রফিউদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী ও তার স্বজনরা। 

রবিবার (২ আগস্ট) আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। রফিউদ্দিন দীর্ঘদিন বিদেশে থাকায় ছনিয়া খাতুন এক ইতালি প্রবাসীর সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন। শেষ পর্যন্ত থানায় সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। ছনিয়া খাতুন ইতালি প্রবাসীর কাছে থেকে যান।

এদিকে মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন বাড়ি ফিরে একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় রফিউদ্দিন তার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে আবার বিয়ে করে তাকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। 

এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রবিবার সকাল ১০টার দিকে বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেন তারা। 

এ বিষয়ে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বলেন, মুকুল হোসেনের মেয়ে অতিভদ্র ও অমায়িক একটা সভ্য মেয়ে। তার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত হয়নি। তবে ক্ষোভের কারণে এভাবে বাড়ি না ভেঙে আইনি পদক্ষেপ নিলে ভালো হতো।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?