কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১

কাউন্টি ক্রিকেটে আবারও ঝড় তুললো বাংলাদেশের পেস। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারকে ৭ উইকেটে হারিয়েছে কেন্ট। ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে কেন্টের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রমোশন দৌড়েও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে কেন্ট।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন খালেদ। দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই কেন্টের হাতে চলে আসে।

তৃতীয় দিনের খেলা শুরুর সময় জয়ের জন্য কেন্টের প্রয়োজন ছিল মাত্র ৫৬ রান। বৃষ্টির কারণে ৯০ মিনিট দেরিতে দুপুর ১২টায় খেলা শুরু হয়। আগের দিন ২ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শেষ করা কেন্ট শেষ পর্যন্ত মাত্র ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ১৪২ রানে ৩ উইকেট হারিয়ে নিশ্চিত করে ৭ উইকেটের জয়। জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল ১৪০ রান।

/এফআইআর/
সম্পর্কিত
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বশেষ খবর
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
নতুন করে তৈরি হচ্ছে ১৪৯৮ পর্যটনকেন্দ্র, গুরুত্ব পাবে বেসরকারি বিনিয়োগ
নতুন করে তৈরি হচ্ছে ১৪৯৮ পর্যটনকেন্দ্র, গুরুত্ব পাবে বেসরকারি বিনিয়োগ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?