বাগেরহাটে পহেলা বৈশাখের অনুষ্ঠানের খাবার খেয়ে ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সমশের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পহেলা বৈশাখে স্থানীয় শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতির উদ্যোগে কচুয়া উপজেলা প্রশাসন শোভাযাত্রার পরে খাবার খাওয়ানোর আয়োজন করে। এ খাবার খেয়ে এদিন বিকালে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ২৫ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও অনেককে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়তে পারেন: বর্ষবরণে কদর কমেছে পান্তা- ইলিশের
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ জানান, পহেলা বৈশাখে শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতির উদ্যোগে খাবারের আয়োজন করা হয়। এখানে পান্তা-ইলিশ ও কয়েক ধরনের ভর্তার ব্যবস্থা করা হয়। স্থানীয় একটি হোটেল ওই ভর্তাগুলো সরবরাহ করে। ওই ভর্তা খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
/এসটি/







