বঙ্গবন্ধু স্মরণে খিচুড়ি রান্নার সময় ইউপি চেয়ারম্যানসহ দুই জন গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৬, ০৪:২৭আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

কুষ্টিয়ার ভেড়ামারায় বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মরণে খিচুড়ি রান্নার সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন— ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন।   

শনিবার (১৫ আগষ্ট) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।  

গ্রেফতারকৃত সোহেল রানা পবন স্থানীয় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি 

পুলিশ জানায়, বাহাদুরপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট ‘শোক দিবস’ উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

স্থানীয় কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, “সংঘটিত হওয়ার জন্য এরা ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের জড়ো করে। ১৫ আগষ্ট রাতে কালো বাতি জ্বালাবেন এই ধরনের তাদের একটা পরিকল্পনা ছিল তাদের।”  

তিনি আরও বলেন, “খেলা উপলক্ষে পিকনিক করছি এই বলে তাদের সংগঠিত করা হয়। খিচুড়ি রান্না হচ্ছিল অন্য সাইডে।” এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। 

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, ১৫ আগষ্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের জন্য তারা সংঘটিত হয়েছিল।  

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্মরণে খিচুড়ি রান্নার সময় ইউপি চেয়ারম্যানসহ দুই জন গ্রেফতার
বঙ্গবন্ধু স্মরণে খিচুড়ি রান্নার সময় ইউপি চেয়ারম্যানসহ দুই জন গ্রেফতার
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ