বিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এই পথ থেকে বিএনপিকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করাই বিএনপির কাজ। তাদের এ পথ পরিহার করে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।
শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবের পর তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/জেবি/








