নড়াইলে বিএনপির দুই প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ১৭:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৭:১৫

ইউপি নির্বাচন ২০১৬

নড়াইলের মাইজপাড়া ও আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার এবং প্রচারে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এদিকে, মাইজপাড়া আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের অভিযোগ, শুক্রবার (১৫ এপ্রিল) গভীর রাতে বিএনপি দলীয় সমর্থকেরা তার নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে। বিএনপি প্রার্থী এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী এসএম মাহবুব মুর্শেদ জাপল বলেন, ‘শুক্রবার বিকালে আমার নির্বাচনি প্রচারে নৌকা প্রতীকের সমর্থকেরা বাধা দেয়। এক পর্যায়ে ধাওয়া করে আমাকে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ দলীয় নেতাকর্মীদের মারধর করে। আমরা দৌঁড়ে একটি দোকানে উঠলে সেখানে আমাদের প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা।’

আরও পড়তে পারেন: ইউপি নির্বাচন: লড়াইয়ে তিন বোন

আউড়িয়া ইউনিয়েনের বিএনপি প্রার্থী মশিয়ার রহমানকে অবরুদ্ধসহ নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলদাইড় এলাকায় এ ঘটনা ঘটে।

মশিয়ার বলেন, ‘মুলদাইড় এলাকার সাবেক সদস্য (মেম্বার) মর্জিনা বেগমের বাড়ির পাশে নৌকা প্রতীকের সমর্থকেরা হঠাৎ করে আমাকে ঘিরে ফেলেন। এসময় তারা নির্বাচনি প্রচারে বাধা এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।’

তবে, নৌকা প্রতীকের সমর্থকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম