খুলনার ‘টাইগার গার্ডেন হোটেলের’ ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণে আগুন লাগে। এতে কক্ষটি ও কক্ষের সব মালামাল পুড়ে গেছে।
হোটেলের ফ্রন্ট ডেস্ক থেকে মৃদুল জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। এ কক্ষে দুই জন ছিলেন। আগুন দেখে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। আগুনে পুরো কক্ষ মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের ডিডি মাসুদ সরদার বলেন, খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে আমরা গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনে কক্ষটির পুরো মালামাল পুড়ে গেছে।









