চা খেতে বেরিয়ে প্রাণ গেল কমিউনিস্ট পার্টির নেতার

খুলনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ১৬:১১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:২৩

খুলনার দিঘলিয়ায় উপজেলার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে চা খেতে বের হয়ে গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসেন।  এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গুলিবিদ্ধ নাসিমকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নাসিমকে কারা এবং কী কারণে গুলি করে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করার পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা
কিশোর গ্যাং ‘সেভেন স্টার’ নেতার ৩ সহযোগী গ্রেফতার
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
সর্বশেষ খবর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি
পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ‘নতুন ফর্মুলা’র অভিযোগ হাসনাতের
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ‘নতুন ফর্মুলা’র অভিযোগ হাসনাতের
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি