কিশোর গ্যাং ‘সেভেন স্টার’ নেতার ৩ সহযোগী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ওই এলাকার কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগার সহযোগী।

শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আবদুল হান্নান, মনির হোসেন ওরফে ইমন এবং সাবিহা বেগম। পুলিশ জানিয়েছে, আবদুল হান্নান ও ইমনের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি করে মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন। তার বিরুদ্ধে অন্তত ১৬টি মামলা রয়েছে।

সম্প্রতি ওয়াকিলের নিয়ন্ত্রণাধীন কিশোর গ্যাং ‘সেভেন স্টার’এর সঙ্গে প্রতিপক্ষ ‘ফাইভ স্টার গ্রুপের’ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে মোহাম্মদ হৃদয় নামের এক কিশোর নিহত হয়।

খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াকিল হোসেনের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

/আরএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে গির্জার ঘণ্টা চুরির ঘটনায় গ্রেফতার ২
রাজধানীতে অভিযান, গ্রেফতার আরও ৪২৭
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
সর্বশেষ খবর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
প্রিয় বন্ধু দিবস: বন্ধুত্বের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার দিন
প্রিয় বন্ধু দিবস: বন্ধুত্বের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার দিন
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী