অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ এপ্রিল) সকালে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে ২১ ও ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন,মাসুম বিল্লাহ (২২), আব্দুল্লাহ (১৯),শরিফুল (২৩), বিজয় বিশ্বাস (২০), সবুজ (১৮), ওহিদুল ইসলাম (১৯), শাওন (১৯), রাকিব (২৫),ইলিয়াস (৩৪) ও শাহাদৎ হোসেন (২৭)। এদের বাড়ি যশোর,বরগুনা,শিবগঞ্জ,মাদারীপুর ও নড়াইলের বিভিন্ন এলাকায় বলে জানায় বিজিবি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মেজবাহ জানায়, আটক যুবকরা অবৈধভাবে বেনাপোল সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
/এআর/








