ফেনীতে দুই ধর্ষকের যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ২১:০১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২১:০৬

কারাগার ফেনীতে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা এবং তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (১৮ এপ্রিল) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন। ফেনী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সোনাগাজি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর গ্রামের পারভেজ ও একই গ্রামের সেলিম ।
আদালত সূত্র জানায়, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মুহুরী প্রজেক্ট এলাকায় ২০০৬ সালের ২৬ অক্টোবর বেড়াতে যান ওই গ্রামের জিয়াউর রহমান খোরশেদের গৃহকর্মী পারভীন আক্তার (২২)। বাড়ি ফেরার পথে চরসোনাপুর গ্রামের পারভেজ ও  সেলিম তাকে তুলে পাশের ঝোপে নিয়ে আরও ৫-৭ জন মিলে গণধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে দুইদিন পর ২৮ অক্টোবর পারভীন আক্তার গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে।

এ ঘটনায় গৃহকর্তা জিয়াউর রহমান খোরশেদ বাদী হয়ে সেলিম ও পারভেজের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। সোমবার পারভেজ ও সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দেয়া হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী থানার তৎকালীন এসআই  মো.মঈনুল হোসেন পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আরও পড়ুন:

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ২ শিশুর মৃত্যু, আহত ৩

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের