খুলনায় ইটভাটার দখল নিয়ে মামলা, এমপিপুত্রসহ দেড়শতাধিক আসামি

খুলনা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ২২:০৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২৩:০৯

খুলনার পাইকগাছায় এস.এ.কে. ব্রিকস দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতার মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই দুটি মামলায় এমপিপুত্রসহ দেড়শতাধিক লোককে আসামি করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাইকগাছা থানা ওসি (তদন্ত) আলমগীর কবীর দুই গ্রুপের সংঘর্ষ ও মামলার বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা এলাকাবাসী জানান, চাঁদখালীর হাচিমপুর গ্রামে অবস্থিত এস.এ.কে. ব্রিকস ইটের ভাটার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় রুহুল আমিন খান ও আযম খানের মধ্যে বিরোধ চলে আসছে। এরইমধ্যে ইট ভাটার মালিক রুহুল আমিন খান অজয় সরকার নামে এক ব্যক্তিকে ১৫ বছর মেয়াদী একটি চুক্তিপত্র দিয়েছেন। ওই চুক্তিপত্র মোতাবেক গত ৪ এপ্রিল অজয় সরকারের লোকজন ভাটার দখল বুঝে নিয়েছেন।
এদিকে প্রতিপক্ষ আযম খান ভাটাটি হস্তান্তরিত হয়ে যাওয়ায় দখল নেওয়ার স্বার্থে প্রশাসনের সহযোগিতা চান। প্রশাসনের সাড়া না পেয়ে তিনি বিষয়টি নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের শরণাপন্ন হন। আযম খানের আহ্বানে সাড়া দিয়ে শেখ মো. নুরুল হক ও তার ছেলে শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে শনিবার ৬০/৬৫টি মোটর সাইকেলের একটি বহর নিয়ে সেখানে যান এবং ইট ভাটাটি পাল্টা দখলে নেন। এ সময় সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে জয়দেব মন্ডল (৪২), গজালিয়া গ্রামের মাসুম (৩২), আমিরপুর গ্রামের মনি শংকর (৩৫), হরিনগর গ্রামের নুরুল হুদা (৪০) ও ভান্ডারপোল গ্রামের রুহুল আমিন আহত হন।

ওসি জানান, ঘটনার পর রোববার দুপুরে চাঁদখালী এলাকা থেকে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আযম খানের অনুসারী ওলিউর রহমান, হাফিজুল সরদার, কুদ্দুস সরদার ও হাফিজুল গাইনকে গ্রেফতার করে। দখল বিষয়ে জয়দের মন্ডল বাদী হয়ে রোববার সংসদ সদস্যের পুত্র শেখ মনিরুল ইসলাম, গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, উপজেলা যুবলীগ সভাপতি এসএম শামছুর রহমান ও যুবলীগ নেতা শেখ জিয়াদুল ইসলামসহ অজ্ঞাতনামা দেড়শ’ ব্যক্তির নামে মামলা করেছেন।

এদিকে এমপির পক্ষ থেকে শাহিন খান বাদী হয়ে সোমবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু গাইন ও আহত জয়দেব মন্ডলসহ ১৫ জনের নামে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানাকে বিষয়টি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:  খুলনায় ইটভাটার দখল নিয়ে মামলা, এমপিপুত্রসহ দেড়শতাধিক আসামি মনোনয়ন চূড়ান্তের আগেই দেয়ালে নৌকার পোস্টার

পাল্টাপাল্টি দখল ও মামলার ঘটনায় দুই প্রতিপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এলাকাবাসী আতঙ্কিত রয়েছেন। দাকোপ সার্কেলের পুলিশ কর্মকর্তা কাদের বেগ, ডিবি ওসি আক্কাছ আলী ও পাইকগাছা থানা ওসি (তদন্ত) আলমগীর কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক বলেন, গড়ইখালীর শীর্ষ সন্ত্রাসী বাবু গাইন প্রশাসনের সহযোগিতায় জোর করে ইট ভাটা দখল করে। আমিসহ অনেকই ঘটনাস্থলে যেয়ে ওই ইট ভাটা দখলমুক্ত করি। এ সময় আমার কয়েকজন লোককে আহত হয়। গড়ইখালীর বাবু গাইন বলেন, যে সব বিষয় নিয়ে আমাকে অভিযুক্ত করা হচ্ছে এসবের কোনটির সঙ্গেই আমি যুক্ত নই। স্থানীয় সংসদ সদস্য আমাকে হয়রানি করছেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম