ইউপি নির্বাচন: মনোনয়ন চূড়ান্তের আগেই দেয়ালে নৌকার পোস্টার

জামালপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ২২:১৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২২:২০

ইউপি নির্বাচন: মনোনয়ন চূড়ান্তের আগেই দেয়ালে নৌকার পোস্টার নির্বাচনি তফসিল ঘোষণার আগেই ও দলীয় মনোনয়ন না পেয়েই দেয়ালে নৌকা প্রতীকের পোস্টার লাগানোর অভিযোগ ‍উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.শাকিরুজ্জামান রাখালের বিরুদ্ধে। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ অভিযোগ করেছেন ওই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী। পঞ্চম ধাপে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিযোগে তারা বলেন, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.শাকিরুজ্জামান রাখাল নির্বাচনি তফসিল ঘোষণার আগেই দলীয় মনোনয়নকে উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকসহ ভোট প্রার্থনা করে পোস্টার সেঁটেছেন। এ ঘটনায় ওই ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীদের মাঝে চরম ক্ষোভ প্রকাশ করেছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার   জানান, ওই ইউনিয়নের দলীয় মনোনয়ন এখনও চূড়ান্ত করা হয়নি। তবে কীভাবে তিনি দলীয় প্রতীক ব্যবহার করে পোস্টার ছেঁপেছেন তা খতিয়ে দেখা হবে। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, নৌকা প্রতীক দিয়ে এলাকায় পোস্টার ও লিফলেট সাঁটানোর বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চেয়ারম্যান মো.শাকিরুজ্জামান রাখালের সাথে ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন:

বরিশাল থেকে ছয় রুটে বাস চলাচল বন্ধ

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী