৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর নির্মাণকাজ শীত মৌসুমের শেষ দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেতুটি নির্মাণে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় প্রস্তাবিত সেতুর নির্মাণস্থান পরিদর্শন ও শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বৃহস্পতিবার থেকে সেতুর সম্ভাব্যতা সমীক্ষা, মাটির পরীক্ষা ও নকশা প্রণয়নের কাজ শুরুর জন্য সংশ্লিষ্টদের মৌখিক নির্দেশনা দিয়ে যাবেন। এসব প্রক্রিয়া শেষে দরপত্র আহ্বানের মাধ্যমে শীত মৌসুমের শেষ দিকে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এ সময় তারা এলাকার একটি মসজিদ, কয়েকটি ছোট রাস্তা, ঈদগাহ মাঠ এবং গড়াই নদে সেতু নির্মাণের দাবি জানান। প্রধানমন্ত্রী সেতুটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে সেতুর সম্ভাব্য দুটি নির্মাণস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সেতু নির্মাণে আলাদা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করতে হবে। এরপর পরিকল্পনা কমিশন, অর্থ বিভাগ ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

/এম/
সম্পর্কিত
আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন প্রতিমন্ত্রী 
বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর