ঝালকাঠিতে স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আরও একটি মামলা

ঝালকাঠি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ০১:১১আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ০১:১৯





আইন-আদালত ঝালকাঠিতে ৮ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের পর আত্মহত্যা ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে মঙ্গলবার ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত বাদির অভিযোগ তদন্ত করে ৫ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য ঝালকাঠি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ধর্ষক ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
আদালত সূত্র জানায়, নিহত শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, স্বপন খাঁ, স্বপন মিস্ত্রি, বাবু ওরফে হৃদয়, হুমায়ুন ও মোফাজ্জেল খান।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৮ এপ্রিল রাতে নিহত শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে তার চাচাত ভগ্নিপতি স্বপন খাঁসহ অন্য আসামিরা তাকে তুলে পাশ্ববর্তী বোরো ধান পাহার দেওয়ার জন্য তৈরি টংঘরে নিয়ে যান। সেখানে সবাই মিলে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় তাকে বাড়ির উঠানে পৌঁছে দেন। ঘটনা যেন প্রকাশ করতে না পায়, ওই শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রচার চালান। আসামিদের হুমকির মুখে গত ১২ এপ্রিল স্বপন খাঁকে একমাত্র আসামি ও অন্য ধর্ষকদের সাক্ষী করে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছিলেন নিহত শিক্ষার্থীর বাবা।

আরও পড়তে পারেন: সড়ক দুর্ঘটনা  নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

এদিকে, ধর্ষক ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঝালকাঠি নাগরিক ফোরাম, জেলা ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়ন এবং কবি জীবননান্দ দাস সাহিত্য পরিষদ। মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন ধর্ষিতা স্কুল ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, তার সহপাঠী শিমুল আক্তার, মারিয়া আক্তার, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ঝালকাঠি নাগরিক ফোরামের সদস্য সাংবাদিক আজমীর হোসেন তালুকদারসহ প্রমুখ।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম