নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ০০:৩৫আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ০০:৩৮

সড়ক দুর্ঘটনা নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, হাবিবুর রহমান ও ইসমাইল হোসেন। দুজনই সিংড়া উপজেলার বামিহাল এলাকার ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিংড়া বাজারে কাজ শেষে হাবিবুর ও ইসমাইল মোটরসাইকেল যোগে বামিহাল অফিসে ফিরছিলেন। পথে তারা নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতায় পৌঁছলে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে সিংড়া পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন:    তনু হত্যাকাণ্ড তনুর প্রথম ময়নাতদন্তকারী ডাক্তারকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডি’র

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে ওসি জানিয়েছেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ