মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ১৪:৩৭ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৪:৩৭

মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত দুই যুবক হলেন মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপ এলাকায় বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

আলমগীরের পরিবারের সদস্যরা জানান, অসুস্থ হওয়ার পর তার বন্ধুরা তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে থাকাকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, অসুস্থ হওয়ার পর বিধান প্রথমে বাড়িতেই ছিলেন। তার চাচি সুপ্রিয়া সাহা জানান, দশমীর রাতে অতিরিক্ত মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তিনি পরিবারের কাউকে কিছু জানাননি। পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি।

এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা বিধানকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান জানান, দুই যুবককে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শ্রীপুর থানার ওসি ওলি মিয়া জানান, মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে
চট্টগ্রামে ১০ মাসে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ছাড়ালো, মৃত্যু ৩১
পর্যটকদের নিরাপত্তা কোথায়? কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
সর্বশেষ খবর
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে
সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৮ নভেম্বর
সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৮ নভেম্বর
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, বেশি মিরপুরে ১৬১
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, বেশি মিরপুরে ১৬১
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের