বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯

গাজীপুরের গাছা এলাকায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কার্তিক কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল পোশাক কারখানায় ফিনিশিং অপারেটর হিসেবে কাজ করতেন।

বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে যান। কারখানার ছুটি শেষে রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে পৌঁছালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানান, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহের বাম উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
সর্বশেষ খবর
ভারত সিরিজের মাঝেই চোট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে
ভারত সিরিজের মাঝেই চোট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধ লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা