জামায়াতের লংমার্চের গাড়িচাপায় একজনের মৃত্যু: খাদে পড়ে আহত ৩০

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ২২:৫৩ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২২:৫৩

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চাপায় সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল খালেক মোড়ল নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মোড়ল (৬৫) পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে।

নিহতের প্রতিবেশী রিপন মোল্লা জানান, জামায়াতের নেতাকর্মীরা খুলনায় লংমার্চ প্রোগ্রাম শেষে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি পথচারী আব্দুল খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক মোড়লের মৃত্যু হয়। আব্দুল খালেক কিছুটা মানসিক ভারসম্যহীন ছিলেন। বাসটি তাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে জামায়াতের বেশ কিছু নেতাকর্মী আহত হন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, ‘লংমার্চের গাড়িটি সাতক্ষীরা ফিরে আসার সময় আকস্মিক গাড়িটির সামনে পড়ে যান ওই বৃদ্ধ লোকটি। তাকে বাঁচাতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বহনকারী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃদ্ধ মানুষটিও মারা গেছেন। তিনি মানসিক ভারসম্যহীন বলে আমাদের জানিয়েছেন স্থানীয় লোকজন।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, ‘বাসে করে লংমার্চ থেকে ফিরছিলেন জামায়াতের নেতাকর্মীরা। সেই বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পথচারী ছিলেন।’

তিনি বলেন, ‘জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসটিও সড়কের পাশে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসটির চালকের অবস্থা একটু গুরুতর হলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।’

/এএম/ 
সম্পর্কিত
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
পল্টনে সাবেক সিআইডি-প্রধানের গাড়িচাপায় গুরুতর আহত রিকশাচালক
সর্বশেষ খবর
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১৭৮২ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা এসএসএস
১৭৮২ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা এসএসএস
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ