খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ১৫:৩৭ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৫:৩৭

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জনি (২২) নামের এক তরুণকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৬-এর দাবি, জনি স্থানীয়ভাবে ‘আশিক বাহিনী’র প্রধান শুটার হিসেবে পরিচিত। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। জনি খুলনা শহরের চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।

রবিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল শিপইয়ার্ড এলাকায় অভিযান চালায়। এ সময় জনির অবস্থান শনাক্ত করে তাকে ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শিপইয়ার্ড এলাকায় অস্ত্র প্রদর্শন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এতে ওই এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলে দাবি করেছে বাহিনীটি।

এসআরবি সূত্রের ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার জনির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে খুলনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/আরএইচ/
সম্পর্কিত
টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
তাহসিফ হত্যা মামলা: বান্ধবীকে সাত দিনের রিমান্ডে চায় নৌপুলিশ
তাহসিফ হত্যা মামলায় সেই তরুণী গ্রেফতার
সর্বশেষ খবর
চার মাসে রফতানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
চার মাসে রফতানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি