নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ইব্রাহীম (২২) নামে এক যুবকের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ দণ্ডাদেশ দেন। ইব্রাহিম নড়াইল পৌর এলাকার মাছিমদিয়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইব্রাহিম (২৩)। বুধবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ছাত্রীকে ইব্রাহিমকে আটক করে পুলিশকে খবর দেয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই যুবককে দণ্ডাদেশ দেন।
আরও পড়ুন:
/এআর/








