চা বাগান থেকে রাজস্ব আদায় আরও বাড়াতে হবে: ভূমিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২৩:১৭আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২৩:২৫

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সরকার চা বাগান থেকে আশানুরূপ রাজস্ব পাচ্ছে না। তাই চা বাগান থেকে রাজস্ব আদায়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। বুধবার মৌলভীবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
এছাড়াও মৌলভীবাজারে চা নিলাম কেন্দ্র স্থাপনে জটিলতা নিরসনে চা বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সুরাহা করার বিষয়ে মত দিয়েছেন তিনি।
মৌলভীবাজার সার্কিট হাউজ অডিটোরিয়ামে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, সারাদেশে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে প্রযুক্তি সম্পন্ন ডিজিটালাইজড পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিগত এক বছরে সারাদেশে ১০টি আধুনিক হাইটেক ও আইটি পার্ক গড়ে তোলার জন্য খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার সুদূরপ্রসারী মহাপরিকল্পনার অংশ হিসেবে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগে নতুন প্রবাহ সৃষ্টি হবে এবং এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) স্থাপনের জন্য খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন:  রাজশাহীতে বিজিবির মতবিনিময় সভা ভারতের মাটিতে রাখাল মরলে সীমান্ত সীলগালা

মৌলভীবাজার শেরপুরে অর্থনৈতিক অঞ্চল (বেজা) স্থাপনে ইতোমধ্যে ৩০০ একর জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে মানুষের জীবন যাত্রার মান আরও উন্নত হবে। এ সমস্ত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে দেশের ব্যাপক উন্নয়ন ঘটবে।

মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জাতীয় সংসদের হুইপ সাহাবুদ্দিন আহমেদ, সৈয়দা সায়রা মহসিন এমপি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু।

/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের