সাতক্ষীরায় ভারতে পাচারকালে শিশু উদ্ধার, পাচারকারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ০৪:৫৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০৪:৫৩

আটক শিশু পাচারকারী মহাসাগর কুমারসাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে  মুন্না হোসেন (৬) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারি মহাসাগর কুমারকে আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের মতিয়ার মেম্বরের ছেলে ও কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আটক পাচারকারী শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের বিভাশ কুমারের ছেলে।

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় যুবককে জেলহাজতে পাঠানো সেই এএসআই প্রত্যাহার

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বাংলা ট্রিবিউনকে জানান, মতিয়ার রহমানের সঙ্গে কয়েক বছর আগে মহাসাগর কুমার কৌশলে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলেন। এ সুবাদে মহাসাগর প্রায়ই মতিয়ারের বাড়িতে যাতায়াত করতেন। বৃহস্পতিবার সকালেও মহাসাগর মতিয়ারের বাড়িতে যায়। মুন্না এ সময় স্কুলে ছিল। বাড়িতে ফেরার পর মুন্নাকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে মহাসাগর ডেকে নিয়ে যান।

ওসি আরও জানান, এরপর ভারতে পাচারের উদ্দেশ্যে তলুইগাছা সীমান্তে নিয়ে আসলে মুন্না চিৎকার করে কাঁদতে থাকে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম