কুষ্টিয়ায় অপহৃত চেয়ারম্যান প্রার্থী উদ্ধার, আটক ৪

কুষ্টিয়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ০৫:২৫আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০৫:২৫

আটককুষ্টিয়ার কুমারখালীতে জিয়াউল হক খোকন নামে অপহৃত ইউপি চেয়ারম্যান প্রার্থীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
আটকৃতরা হলেন, মোয়াজ্জেম হোসেন (৩২), আজিজুল ইসলাম (৩০), রতন (৩৫) ও জহুরুল হক (৪৮)। উদ্ধার হওয়ার জিয়াউল হক কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী।
আরও পড়ুন: রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তানের ৩ জনের মৃত্যু
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কুমারখালী উপজেলার লাহিনী পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে বিভিন্ন জায়াগায় অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে খোকনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
জিয়াউল হকের অভিযোগ, নির্বাচন থেকে বিরত রাখতেই তাকে অপহরণ করা হয়েছিল।

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় যুবককে জেলহাজতে পাঠানো সেই এএসআই প্রত্যাহার

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ৭ মে উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম