নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা

নড়াইল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮

নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম নিহত হওয়ার ঘটনায় ছয় দিন পর হত্যা মামলা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি করেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আগে আটক দুজনকে মামলায় গ্রেফতার দেখানো হবে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, গত ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে পৌঁছালে সেখানে হামলার ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তারা।

হামলায় গুরুতর আহত হন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

/আরএইচ/
সম্পর্কিত
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
তথ্য সংগ্রহে গিয়ে কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে গ্রেফতার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১
অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে মেয়েকে হত্যা, ইরানে গ্রেফতার বাবা-মা
সর্বশেষ খবর
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
ইতালির প্রস্তাব ফিরিয়ে বিব্রত গার্দিওলা, কী ভাবছেন এখন
ইতালির প্রস্তাব ফিরিয়ে বিব্রত গার্দিওলা, কী ভাবছেন এখন
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?