সুন্দরবনে জলদস্যুদের জিম্মি থেকে দশ মৌয়াল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২৩:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২৩:৪০

সাতক্ষীরা জেলা সুন্দরবনে জলদস্যুদের জিম্মি থেকে দশ মৌয়ালকে উদ্ধার করেছে কোস্টগার্ড। চাঁদা আদায়ের জন্য বৃহস্পতিবার রাতে তাদের জিম্মি করে জলদস্যুরা। শুক্রবার (২২ এপ্রিল) দিনভর অভিযান চালিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- আমিনুর , মিজানুর রহমান , কবির , রতন, মোজাম্মেল, কাশেম , রেজাউল, শাহিনুর, রহিম ও  খোকন । তাদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাপখালি  গ্রামে।
কোস্টগার্ডের সাতক্ষীরাস্থ কৈখালি ক্যাম্প ইনচার্জ ওমর ফারুক জানান, তাদের কাছে অভিযোগ আসে যে গভীর সুন্দরবনে মধু ভাঙতে যাওয়া দশজন মৌয়ালকে জলদস্যুরা জিম্মি করে রেখেছে। তাদের কাছ থেকে জন প্রতি ২০ হাজার টাকা হিসাবে দুই লাখ টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান,  খবর পেয়ে দ্রুত বনের কাচিকাটা এলাকায় অভিযানে যাই। এ সময় আমাদের  উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা মৌয়ালদের ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন:

ভোটের আগের রাতে ধানের শীষ ফেলে নৌকায় যোগদান!

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী