পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কুকিলমুনি এলাকা থেকে ৬ হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের ৮০টি ফাঁদ, ৪টি চাপাতি, ২টি ছুরি, ২টি করাত ও এক কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কুকিলমুনি টহল ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেনসহ বনকর্মীরা শনিবার বিকালে নিয়মিত টহল দেওয়ার সময় তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জাফর সরদার (৩৫),আশিক মোল্লা (৩২), রিপন শেখ (২৯), শুকুর আলী শেখ (৩৮), শামিম শেখ (৪০) ও হাফিজুল মোল্লা (৪১)। এদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার পানখালী এলাকায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, আটককৃতদের রবিবার সকালে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মণ্ডলের কার্যালয়ে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছরের জেল ও বিশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন।
/টিএন/
আরও পড়তে পারেন:









