সাতক্ষীরায় শ্রমিক নেতা নিহতের ঘটনায় আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ১৭:২৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৭:৫২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিক নেতা নিহতের ঘটনায় পুলিশ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের কামরুল ইসলাম (৪০), মোমরেজপুর গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে হাবিবুল্লাহ (২০), একই গ্রামের আব্দুল মজিদ (৫৪),ইসলাম আলী গাজী (৩৬) ও  কাকশিয়ালী গ্রামের শেখ তুহিন (৩০)।
এদিকে, পরিস্থতি শান্ত রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন মামলা দায়ের করেননি। 

আরও পড়ুন:  কুমিল্লা পুলিশকে মারধর করে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ তা দখলে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাঁধে।

এ সংঘর্ষে রাজু আহমেদ বাবু ঘটনা স্থলে নিহত হন। তিনি কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক ও উপজেলার কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন, ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজুর ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী